
বিবিসি জানায়, অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ভ্যাকসিন উৎপাদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অংশীদার অ্যাস্ট্রাজেনেকা আশা করছে, খুব শিগগিরই ফের ট্রায়ালটি শুরু করা যাবে।
প্রাপ্ত তথ্য মতে, করোনার যত টিকা নিয়ে কাজ হচ্ছে এর মধ্যে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটিই সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে।
করোনার এই ভ্যাকসিনের এটি তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছিল। তৃতীয় ধাপে বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রায় ৩০ হাজার মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে ভ্যাকসিনটি। এই ধাপে সাফল্য মিললেই বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে উঠবে অক্সফোর্ডের ভ্যাকসিন।
ট্রায়াল স্থগিত করতে হলেও একে ‘রুটিন’ কার্যক্রম হিসেবে অভিহিত করেছে অ্যাস্ট্রেজেনেকা। তারা বলছে, বড় বড় ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, বড় বড় ট্রায়ালের সময় কেউ কেউ এমনিতেই অসুস্থ হয়ে পড়তে পারেন। এরকম ক্ষেত্রে আলাদাভাবে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে। জানার চেষ্টা করা হয়, তার অসুস্থ হওয়ার পেছনে ভ্যাকসিনের কোনো ভূমিকা রয়েছে কি না।
বিশ্বের বিভিন্ন স্থানেই অক্সফোর্ডের টিকাটির ট্রায়াল চলছে। অক্সফোর্ড কর্তৃপক্ষ বলছে, করোনার এই ভ্যাকসিনের ক্ষেত্রে ওই ব্যক্তির অসুস্থতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগ পর্যন্ত এর ট্রায়াল বন্ধ থাকবে সব জায়গায়। স্বতন্ত্রভাবে ওই ব্যক্তির শারীরিক অবস্থার তথ্য জানার পর ট্রায়াল শুরু করতে চাইলে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি লাগবে।
এ ক্ষেত্রে অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থার তথ্য না মিললেও সংশ্লিষ্টরা আশা করছেন, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং ট্রায়ালও শুরু করা যাবে।
সূত্র: বিবিসি
- ১টাঙ্গন নদীর ভাঙনে ঠাকুরগাঁওয়ে বিলীন ১৭টি ঘর
- ২ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
- ৩চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৪১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
- ৫মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৭আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৮মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান
- ৯চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১০রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু
- ১০ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে





পাঠকের মতামত