
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাকেরি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বর্বরতার চরম নজির। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান অতি জরুরি ওষুধপত্র ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না।
গতকাল (মঙ্গলবার) রাতে এক অনলাইন সেমিনারে অংশ নিয়ে জেনারেল বাকেরি এসব তথ্য জানান। তিনি জোর দিয়ে বলেন- বিভক্তি সৃষ্টি এবং সহিংস ভাবমর্যাদা তৈরির মধ্যদিয়ে শত্রুরা মুসলিম উম্মাহকে ধ্বংস করতে চায়। এরই অংশ হিসেবে তারা ইসলামভীতি ছড়াচ্ছে।
জেনারেল বাকেরি বলেন, কয়েকটি মুসলিম দেশ আমেরিকার পাতানো ফাঁদে পা দিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে মুসলমানদের পিঠে ছুরি মেরেছে। এ কারণে ইসলামি উম্মাহ এখন চরম সংকটময় সময় পার করছে।
ওয়েবিনারে জেনারেল বাকেরি ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলামানিকে হত্যার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ড মুসলিম ও ইসলাম-বিরোধী মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের উদহারণ হয়ে রয়েছে।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত