
দিনাজপুরের বিরামপুরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ খবর পেয়ে আইসোলেশন কেন্দ্র থেকে পালিয়েছেন রুহুল আমিন (১৮) নামের এক যুবক। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন।
গতকাল শুক্রবার রাতে তিনি উপজেলার একইর উচ্চ বিদ্যালয়ের আইসোলেশন কেন্দ্র থেকে পালিয়ে যান। রুহুল আমিন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, রুহুল আমিন গত পাঁচদিন আগে গাজীপুর থেকে জ্বর নিয়ে নিজ বাড়িতে আসে। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিম রুহুল আমিনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য প্রেরণ করেন। করোনা উপসর্গ থাকায় রুহুল আমিনকে জোতবানী ইউনিয়নের আইসোলেশন কেন্দ্র একইর উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছিলো। গতকাল শুক্রবার রাতে রুহুল আমিনের নমুনা পরিক্ষায় করোনা পজিটিভ শনাক্তের রিপোর্ট আসে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে একইর স্কুল থেকে রুহুল আমিনকে বিরামপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসার জন্য যায়। এসময় রুহুল আমিন করোনা শনাক্তের খবর শুনে টয়লেটে যাওয়ার কথা বলে স্কুলের দেয়াল টপকে সেখান থেকে পালিয়ে যান।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, ঘটনার পর একইর এলাকাসহ বিরামপুরের প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে। রুহুল আমিনকে খুঁজে পেতে তার বাবাকে নিয়ে রাত থেকে সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হচ্ছে।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৭চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৮ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৯কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত