
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আগামী ৩০ আগস্ট থেকে দেশটির সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। সৌদি সরকারের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
জানানো হয়েছে, কর্মস্থলে সবাইকে স্বাস্থবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি স্থগিত থাকবে। এছাড়া সবাই এক সঙ্গে কাজ করার বদলে ধাপে ধাপে শিডিউল করে উপস্থিত হবেন।
এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সৌদি আরবের বিভিন্ন নগরের স্বাস্থ্য সূচকের আলোকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে বেশ কয়েকমাস ধরে কর্মকর্তারা ঘরে থেকে অনলাইনে অফিসের কাজ করছিলেন।
এদিকে, সৌদি আরবে করোনায় একদিনে মারা গেছে ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৩৮৫ জন। এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজার ৫৪৮ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৬ জন। আজ নতুন করে ১ হাজার ২৮৭ জন করোনা রোগী শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত সৌদি আরবে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩ হাজার ৯৭৩ জন। চিকিৎসাধীন ২৪ হাজার ৯৪৯ জন। গুরুতর ১ হাজার ৬৮২ জন।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত