

- ছয় শো-রুমে করফাঁকি ৪৫ কোটি ৭৬ লাখ ৬২৭৮৭ টাকা
- চূড়ান্ত নোটিশ দেয়ার পরও পরিশোধ মাত্র ৩০ লাখ ৭৬৬৮৮ টাকা
ফ্যাশন ব্র্যান্ড টপ টেন-এর বিরুদ্ধে কোটি কোটি টাকা কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠনটির ছয়টি শো-রুমের হিসাব নিরীক্ষা করে দেখা গেছে, তারা কর ফাঁকি দিয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ ৬২৭৮৭ টাকা। এনবিআরের এক নথি সূত্রে এই তথ্য জানা গেছে।
রাজধানীর নিউমার্কেট,ধানমন্ডি এবং কুমিল্লার টপ টেনের ছয়টি শো-রুমের নথিপত্র নিরীক্ষা করে রাজস্ব কর্মকর্তারা। নিরীক্ষায় দেখা গেছে, প্রতিষ্ঠানটি বিক্রির তথ্য গোপন করে কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে। এছাড়া টেইলারিং ফি,উৎস মূসক ও স্থান স্থাপনা ভাড়ার উপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
নথি সূত্রে জানা যায়, নিউ মার্কেট থানার আওতাধীন ড. কুদরত-ই-খোদা রোডে অবস্থিত টপ টেন ফ্যাশন লিমিটেডের করফাঁকি ৩০ লাখ ৭৬৬৮৮ হাজার টাকা। কর আদায়ের জন্য এনবিআর চূড়ান্ত দাবিনামা দিয়েছে এই প্রতিষ্ঠানকে। নিউ মার্কেটে টপ টেনের শো-রুম “টপ টেন মার্ট লিমিটিড” এর কর ফাঁকি ১৩ কোটি ৯৮ লাখ ৭২৩৮৪ টাকা। কর আদায়ের জন্য এনবিআর চূড়ান্ত দাবিনামা দিয়েছে এই প্রতিষ্ঠানকে। নিউ মার্কেট আরেকটি শো-রুম “টপ টেন ফেব্রিক্স এন্ড টেইলার্স লিমিটেডের” করফাঁকি ২১ কোটি ৫৪ লাখ ১৩২০০ টাকা। কর আদায়ের জন্য এনবিআর চূড়ান্ত দাবিনামা দিয়েছে এই প্রতিষ্ঠানকে। ধানমন্ডির টপ টেন মার্ট লিমিটেডের করফাঁকি ৬৫ লাখ ৮৫৮১৪ টাকা। এ শাখার কর আদায়ে এনবিআর একটি কমিটি গঠন করে দিয়েছে। কুমিল্লার টপ টেন ১১এর করফাঁকি ১০ লাখ ৪৮৭৮৮ হাজার। এই প্রতিষ্ঠানটির আরেকটি শো-রুমে কর ফাঁকি ৯ কোটি ১৬ লাখ ৬৫৯১৩ টাকা । টপ টেনের এই ছয় মামলায় মোট করফাঁকি ৪৫ কোটি ৭৬ লাখ ৬২৭৮৭ টাকা।
টপ টেনের ছয়টি মামলার তিনটি জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টিলিজেন্স ইউনিট নিরীক্ষা করেছে। একটি ঢাকা কমিশনারেট দক্ষিণ, আর বাকি দুইটি ধানমন্ডি ও কুমিল্লার সংশ্লিষ্ট বিভাগগুলো নিরীক্ষা করেছে। এতে শুধু জরিমানা ও সুদ ব্যতিত ৪৫ কোটি ৭৬ টাকার করফাঁকির প্রমাণ পাওয়া যায়।
জাতীয় রাজস্ব বোর্ড টপ টেনের কর্তৃপক্ষকে ফাঁকি দেওয়া কর পরিশোধ করার জন্য চূড়ান্ত নোটিশ দিয়েছে। চূড়ান্ত নোটিশ দেয়ার পরও মাত্র ৩০ লাখ ৭৬ হাজার ৬৮৮ টাকা কর ফাঁকির কর পরিশোধ করেছে টপ টেন। বাকি টাকা পরিশোধ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বারবার নোটিশ দিলেও তারা পরিশোধ করছেন না। এদিকে কর ফাঁকির জরিমানাও দিনদিন বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন , টপ টেনের কর দায় ৭০ কোটি ফেরিয়ে যেতে পারে।
টপ টেনের এক শো-রুমের বাণিজ্যিক দলিলাদি থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি গত ২০১৯-২০২০ অর্থবছরে সর্বমোট ফেব্রিক্স বিক্রয় বাবদ ৪৮ কোটি ৩৭ হাজার ২৪,৭৪৪ টাকা এবং টেইলরিং ফি বাবদ ১৬ কোটি ১২ লাখ ৪১,৫৮১ টাকার বিপরীতে ভ্যাট দাখিলপত্রে ফেব্রিক্স বিক্রি ৯ কোটি ৩৩ লাখ ১৮,৩৬৫ টাকা এবং টেইলরিং ফি ১ কোটি ৫১ লাখ ৩১,৬৬৪ টাকা প্রদর্শন করে । অর্থাৎ মূসক দাখিলপত্রে ফেব্রিক্স বিক্রির ৩৯ কোটি ৪ লাখ ৬,৩৭৯ টাকা এবং টেইলরিং ফি ১৪ কোটি ৬১ লাখ ৯,৯১৭ টাকা কম প্রদর্শন করে। কম প্রদর্শিত টাকার উপর প্রযোজ্য ভ্যাট যথাক্রমে ২ কোটি ৭২ লাখ ৩৭,৬৫৪ টাকা এবং ১ কোটি ৩২ লাখ ৮২,৭২০ টাকাসহ সর্বমোট ৪ কোটি ৫ লাখ ২০,৩৭৪ টাকা। একই অর্থবছর ২০১৯-২০ এ উৎসে মূসক ৩ কোটি ৩৩ লাখ ১২,৩৭৪ টাকা এবং ভাড়ার উপর প্রযোজ্য মূসক বাবদ ৮৭ লাখ ৩০,৪৫৩ টাকা অপরিশোধিত রয়েছে। পরবর্তীতে উপরোক্ত অপরিশোধিত ভ্যাট ৮ কোটি ২৫ লাখ ৬৩,২০২ টাকা পরিশোধের স্বপক্ষে কোন দালিলিক প্রমাণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাখিল করতে পারেনি।
ঢাকা কমিশনারেট দক্ষিণের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, টপটেনের কয়েকটি মামলা আছে। পরিশোধে দেরি হওয়ায় আইন অনুযায়ী জরিমানাও করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। এতে এই প্রতিষ্ঠানের করদায় বেড়েছে।
করফাঁকি বিষয়ে জানতে চাইলে টপ টেনের এজিএম মো মাহবুব বলেন, আপনি যেখান থেকে জেনেছেন সেখানে জিজ্ঞেস করে জেনে নিয়েন। পরিশোধের বিষয়ে তিনি বলেন, টপ টেন যেটা ভালো মনে করবে তাঁর প্রতিষ্ঠানের জন্য সেটাই করবে।
এএ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত