প্রকাশিত: জানুয়ারী ১৬, ২০২৪ ৮:২৩ পিএম

দীর্ঘ শুনানির পর অবশেষে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) কলকাতার নগর দায়রা আদালতে (ব্যাংকশাল) ৬ অভিযুক্ত- পিকে হালদার, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারের বিরুদ্ধে ভারতের অর্থ পাচার সংক্রান্ত আইনে এ চার্জ গঠন করা হয়। ফলে শুরু হলো পিকে হালদারের বিচার প্রক্রিয়া। আগামী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের রাজারহাটে পিকে হালদার ও তার সহযোগীদের গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতারের পর দুই দফায় ১৩ দিন পুলিশ রিমান্ডে থাকার পরে বিচার বিভাগের হেফাজতে নেয়া হয় আসামীদের। এরপর থেকে কয়েক দফায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন অভিযুক্তরা।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...