
আগামী ২১ নভেম্বর কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে। ৩২টি দলের মেগা এই টুর্নামেন্টে চলছে যোগ্যতা অর্জনের লড়াই। যেখানে স্বাগতিক কাতারসহ ইতোমধ্যে ২৭টি দল কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট করেছে। বাকি আছে আর ৫টি দল।
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি দল অংশ নিয়ে থাকে ইউরোপ অঞ্চল থেকে। যেখানে ১২টি দল যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্বে প্লে-অফের ফাইনাল নিশ্চিত করা ওয়েলশ অপেক্ষায় আছে কাতারের টিকিটের। সেক্ষেত্রে স্কটল্যান্ড আর ইউক্রেনের মধ্যকার জয়ী দলের সঙ্গে লড়বে ওয়েলশ। যে দল জিততে, তারাই উঠবে কাতারগামী উড়ানে।
লাতিন আমেরিকা থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপের সুযোগ পেয়েছে। তারা হলো ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর এবং উরুগুয়ে। আর পঞ্চম দল হিসেবে প্লে-অফের অপেক্ষায় আছে প্যারাগুয়ে। তারা কাতারের টিকিটের জন্য লড়বে এশিয়া অঞ্চলের প্লে-অফ খেলা দলের সঙ্গে। যেখান তাদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অথবা সংযুক্ত আরব আমিরাত।
আফ্রিকা অঞ্চল থেকে টিকিট পাওয়া পাঁচটি দল হলো- ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া, ক্যামেরুন। এছাড়া এশিয়া থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান আর সৌদি আরব। কনকাকাফ থেকে ৩৬ বছর পর বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে কানাডা।
এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে অংগ্রহণ নিশ্চিত করা দলগুলো-
স্বাগতিক : কাতার।
ইউরোপ : জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও পর্তুগাল।
দক্ষিণ আমেরিকা : ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে।
এশিয়া : দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান ও সৌদি আরব।
আফ্রিকা : সেনেগাল, ক্যামেরুন, ঘানা, মরক্কো ও তিউনিসিয়া।
উত্তর আমেরিকা : কানাডা।
- ১রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা
- ৪গুরুতর অসুস্থ বাইডেন
- ৫জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক
- ৬মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ৭বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ৮বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৯খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ১০ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৫কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৬চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৭সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ১০ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা





পাঠকের মতামত