
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষি অফিস জনপ্রিয় কৃষি বিষয়ক ম্যাগাজিন “কৃষি কথা”র গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কৃষকদের মাঝে আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ স্বীকৃতি পেয়েছে উপজেলা কৃষি অফিস।
বুধবার কুমিল্লায় কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত “টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে খাল খননের ভূমিকা” শীর্ষক সেমিনারে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান।
এসময় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার উপপরিচালকসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বছরে কৃষকদের মধ্যে কৃষি বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন “কৃষি কথা”র পাঠক ও গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখে নবীনগর উপজেলা কৃষি অফিস। মাঠপর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ, নিয়মিত প্রচার কার্যক্রম ও কৃষি তথ্য সহজভাবে পৌঁছে দেওয়ার কারণে এ সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, “কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্যভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ‘কৃষি কথা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের দোরগোড়ায় কৃষি বিষয়ক জ্ঞান ও প্রযুক্তি পৌঁছে দিতে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের তথ্যভিত্তিক ও লাভজনক কৃষির দিকে আরও আগ্রহী করে তুলবে।
এনজে
- ১এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ২মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা
- ৩টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৪এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ৫শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ৬মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ৯সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ১পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ২নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৫চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৬মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৯সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ১০ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি





পাঠকের মতামত