
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) অতিরিক্ত পরিচালক নাহিদ রহমান।
সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গত রোববার তাকে এ পদে পদোন্নতি দেয় বাংলাদেশ ব্যাংক।
নাহিদ রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইডে যোগদান করেন। তিনি সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এম কম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন এবং পেশাগত উৎকর্ষতার জন্য তিনি ডেপুটেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি প্রেষণে স্কলারশিপ নিয়ে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষদ সদস্য হিসেবে ও নবনিযুক্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের চিফ কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দীর্ঘ সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কনটেন্ট, নির্দেশিকা ও গাইডলাইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। তার একাধিক আর্টিকেল/নিবন্ধ বিবিটিএ এবং বিআইবিএম কর্তৃক প্রকাশিত হয়েছে।
এ ছাড়ও তিনি বিবিটিএ’তে সেমিনার পেপার উপস্থাপন করেছেন। নাহিদ বিবিটিএসহ বিভিন্ন ট্রেনিং একাডেমিতে অর্থনীতি, মানিসাপ্লাই, সেন্ট্রাল ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি, লিডারশিপ, টিম বিল্ডিং, ইমোশনাল ইনটেলিজেন্স, কমিউনিকেশন স্কিল প্রভৃতি বিষয়ে সেশন পরিচালনা করে থাকেন। তিনি বুনিয়াদি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রশিক্ষণে দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের নিয়ে দেশে ও বিদেশে কো-অর্ডিনেটর হিসেবে শিক্ষা সফরের আয়োজন ও অংশগ্রহণ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত ও মালয়শিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
- ১প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ২রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৩বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৪বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৫বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৬রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৭চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ১০ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৩রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৬গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত