
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের আইপিএফএফ প্রজেক্ট সেলের অতিরিক্ত পরিচালক রথীন কুমার পাল পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রথীন কুমার পাল ১৯৯৯ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে যোগদান করেন। ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টসহ বিশ্ব ব্যাংক ও এডিবি অর্থায়িত বিভিন্ন প্রকল্পে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রথীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে বি.কম (সম্মান)সহ এম.কম (ফিন্যান্স) এবং পরবর্তীতে এম.বি.এ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, ফিলিপাইন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশের স্বনামধন্য সংস্থা আয়োজিত সেকেন্ডারি ডেট মার্কেট উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পিপিপি, প্রকল্প অর্থায়ন ও ব্যবস্থাপনা, ইনোভেটিভ ফাইন্যান্সিং ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৮স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত