জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬ ২:৩৩ পিএম , আপডেট: জুলাই ৮, ২০২৬ ২:৩৫ পিএম

ব্যাংকিং জটিলতা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় কেয়া কসমেটিকস্ লিমিটেড কারখানা কর্তৃপক্ষ তাদের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১৭ জুলাই পর্যন্ত লে-অফ বর্ধিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কারখানার প্রধান ফটকে বর্ধিত লে-অফ” নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপকক্ষ।

লে-অফ ঘোষণাকৃত কারখানা গুলো হলো কয়া কসমেটিকস্ লিমিটেড (নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস্ লিমিটেড)।

কেয়া কসমেটিকস্ লিমিটেড (নীট কম্পোজিট ডিভিশন) ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরীত ওই নোটিশে উল্লেখ করা হয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী গত ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত মোট ৩৫ (পঁয়ত্রিশ) দিনের জন্য ধারা-১২ অনুযায়ী কারখানাটি “লে-অফ” ঘোষণা করা হয়েছিল। কিন্তু, এখন পর্যন্ত উপরোক্ত পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় আগামী ১১ জুলাই হতে ১৭ জুলাই পর্যন্ত আরও সাতদিনের জন্য “লে-অফ” বর্ধিত করা হলো। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীগণকে আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা প্রদান করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

যে সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ হেড অফিস (ফাইনান্স এন্ড একাউন্ট, কমার্শিয়াল, মার্চেন্ডাইজিং, কোর প্ল্যানিং, সেলস্ এবং মার্কেটিং, ইন্টারনাল অডিট, কমপ্লায়েন্স, পে-রোল এবং এডমিন শাখা), মেডিকেল, নার্সারি, ওয়ার্কশপ, সিভিল, কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ফটোগ্রাফার, পিয়ন, ইছরকান্দি প্রজেক্ট, নিরাপত্তা শাখা, এন্টি ফায়ার, ইটিপি, স্পিনিং ডিভিশনে কর্মরত মেকানিক্যাল সেকশন (যারা মেশিন সেটাপের সাথে সম্পৃক্ত) এবং নার্সারিতে কর্মরত বধির শ্রমিকগণের জন্য (লিষ্ট অনুযায়ী) সাধারণ কর্মদিবস হিসাবে উল্লেখিত সেকশন গুলো পূর্বের ন্যায় চলমান থাকবে।

নোটিশে লে-অফ সংক্রান্ত শর্তাবলী দিয়ে আরো উল্লেখ করা হয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৬ অনুযায়ী সে সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীগণ ৩ (তিন) মাসের অধিক সময় ধরে মালিকের অধীনে নিরবিচ্ছিন্নভাবে কর্মরত রয়েছে তাহলে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত তাহার লে-অফের সকল দিনের জন্য ধারা ১৬ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীগণকে যথাসময়ে পুনরায় কাজে যোগদানের বিষয়ে নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৬ অনুযায়ী সে সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীগণ ৩ (তিন) মাসের অধিক সময় ধরে মালিকের অধীনে নিরবিচ্ছিন্নভাবে কর্মরত রয়েছে তাহলে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত তাহার লে-অফের সকল দিনের জন্য ধারা ১৬ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।

নাম প্রকাশে না করার শর্তে কারখানার একাধিক কর্মকর্তা ও শ্রমিকেরা বলেন, আমাদের ১৫ মাসের বেতন বকেয়া রয়েছে। ইতোমধ্যে আমদের চলা অসম্ভব হয়ে পড়েছে। ধার দেনা করে কেনোমতে চলতে হচ্ছে। এভাবে কারখানার চলতে থাকলে বউ, বাচ্চা নিয়ে আমাদের না খেয়ে থাকতে হবে। কারখানার খোলার আশায় ঘরভাড়া ও দোকান বাকী রয়েছে। নিয়মিত স্কুলের বেতন পরিশোধ বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। তাদের পরীক্ষার ফি এবং বেতন দিতে পারছি না। বকেয়া বেতন কবে পাবো তারও নিশ্চিয়তা নেই।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ব্যাংকিং জটিলতা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নতার কারণে কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠান চলমান লে-অফ ঘোষণা বর্ধিত করে আগামী ১৭ জুলাই পর্যন্ত লে-অফ নির্ধারণ করেছে কারখানা কর্তৃপক্ষ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন

মাদারীপুরে  ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...