ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:৩১ এএম

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে ওই নবীন বরণের আয়োজন করা হয়।

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক আবুল বাসেত, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জামসেদ আলী, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান টুলু প্রমুখ। নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তামান্না খাতুন। নবাগত শিক্ষার্থীদের ভেতর বক্তব্য দেন প্রাপ্তি। সংগীত পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রসেনজিৎ। অনুষ্ঠানের শুরুতেই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগতদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...