প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ ৮:০৮ পিএম

যশোরের কেশবপুর উপজেলায় ১৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধানের উদ্যোগে সংস্থার কার্যালয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।

সমাধানের সিনিয়র ম্যানেজার মুনছুর আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংস্থার উপপরিচালক শফিউল ইসলাম, শাহাদাৎ হোসেন, আবু জাফর মাতুব্বর প্রমুখ।

এএন

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...