
বাংলাদেশে একক মালিকানায় কোন প্রতিষ্ঠান নিবন্ধন করতে গেলে পরিশোধিত মূলধন ২৫ লাখ টাকা প্রদর্শন করতে হয়। এতে সম্ভবনাময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে বাধায় পড়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের অনেক কোম্পানি। ফলে উচ্চ মাত্রার পরিশোধিত মূলধনের বাধ্যবাধকতা প্রত্যাহার চেয়েছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বা বিল্ড। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ সুপারিশ করেন বিল্ডের চেয়ারপারসন ব্যারিস্টার নিহাদ কবির।
বিল্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহাদ কবির বলেন, উচ্চ পরিশোধিত মূলধনের বাধ্যবাধকতা আরোপের কারণে একক মালিকানাধীন কোম্পানি, বিশেষ করে এসএমইভিত্তিক এ ধরনের কোম্পানি তেমন বাড়ছে না। এ অবস্থা থেকে উত্তরণে বর্তমানে আরোপিত ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের বাধ্যবাধকতা বাতিল করা দরকার। তিনি মনে করেন, মূলধনে নূ্যনতম সীমা আরোপ না করে সর্বোচ্চ সীমা আরোপ করা যেতে পারে।
বাণিজ্যমন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয় ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানোসহ বিদ্যমান ব্যবসার লাইসেন্স বা রেজিস্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে। এর পরিপ্রেক্ষিতে তাঁর মন্ত্রণালয় গত নভেম্বর মাসে আমদানি নিবন্ধন সার্টিফিকেট ও রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট ১ বছরের পরিবর্তে ৫ বছরের জন্য দেওয়ার একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
আরজেএসসির পরিষেবা পূর্ণ অটোমেশনের জন্য বিল্ড প্রস্তাবিত সুপারিশের উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘আমরা কিছু অভ্যন্তরীণ প্রক্রিয়া সংস্কারের মাধ্যমে দ্রুত সম্পূর্ণ অটোমেশনের জন্য কাজ করছি এবং অচিরেই নিবন্ধন পরিষেবা অনলাইনে প্রদানের মাধ্যমে কাগজবিহীন অফিস হতে চাই।’
এমসিসিআই সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকার ট্রেড লাইসেন্সের নবায়নের সময়সীমা পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর কার্যক্রম হাতে নিয়েছে, যাতে লাইসেন্স বার্ষিক নবায়নের জটিলতা কমিয়ে ব্যবসায় প্রক্রিয়া সহজতর করা যায়। তবে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাসহ সব স্তরে ট্রেড লাইসেন্স প্রদান প্রক্রিয়া একই রকম সহজতর করার পাশাপাশি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিতে হবে।
বিল্ডের সিইও ফেরদৌস আরা বেগম বলেন, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ৫ বছর ভিত্তিক ট্রেড লাইসেন্স প্রদান বা নবায়নের বিজ্ঞপ্তিটি একটি দুর্দান্ত পদক্ষেপ। তবে বিজ্ঞপ্তিটি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জন্য প্রযোজ্য না হওয়ায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তার এখনও এটি একটি উদ্বেগের বিষয়।
- ১বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ২পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৩শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৪হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ৫বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ৬ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ৮ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ৯বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক
- ১০চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৭স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ১০বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার





পাঠকের মতামত