প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০ ১২:৫০ পিএম

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেয়ার জন্য অনুষ্ঠিত লটারিতে বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার জমা করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিও শেয়ার ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয়ীদের বিও হিসাবে জমা করা হয়েছে। আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য গত ৩ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির আইপিওতে গত ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এর আগে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৪১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করার জন্য এই পরিমাণ অর্থ উত্তোলন করে কোম্পানিটি।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪.৪২ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

শেয়ার

পাঠকের মতামত

আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর সাবস্ক্রিপশন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন ...

লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ  অনুমোদন ...

সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি  সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে ...

বার্জার পেইন্টসের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ...

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ...