প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩ ২:০৪ পিএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বীমা খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, জীবন বীমা ও খাদ্য খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ১০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে পাট ও প্রকৌশল খাতে ৫ শতাংশ, সিমেন্ট, বিবিধ খাতে ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ, আর্থিক ও ভ্রমণ খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...