প্রকাশিত: জুন ২২, ২০২২ ৪:৫১ পিএম

প্রজ্ঞাপন জারি করে কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আচরণ বিধিমালা যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছে এনবিআর।

বিভাগীয় প্রধানদের অনুমতি ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কর্মকর্তা সংবাদমাধ্যমে বক্তব্য দিতে পারবেন না।

এনবিআর বোর্ড প্রশাসনের দ্বিতীয় সচিব স্নিগ্ধা বিশ্বাস স্বাক্ষরিত মঙ্গলবারের প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা গেছে, এনবিআর কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজ দায়িত্ব পালনের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে বেতার ও টিভির সংবাদ, টকশো বা আলোচনা অনুষ্ঠানে এবং পত্রিকা ও অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত দিচ্ছেন, নিবন্ধ প্রকাশ করছেন। তারা সরকারের নীতিনির্ধারণী অনেক বিষয়ে মতামত দেন।

‘তাদের এসব কাজ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর ২২ বিধির পরিপন্থি।’

ওই আচরণ বিধিমালায় বলা আছে, ‘সরকারি কর্মচারীরা বিভাগীয় প্রধানের পূর্বানুমতি ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বেতার কিংবা টেলিভিশন সম্প্রচারে অংশ নিতে অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বেনামে বা অন্য নামে নিবন্ধ বা পত্র লিখতে পারবেন না।’

কর্মকর্তা-কর্মচারীদের সরকারি এই আচরণ বিধিমালা যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছে এনবিআর।

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...