
গাজীপুরের কাপাসিয়ায় ছেলের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি করতে যাওয়ার পথে কামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত করে তার কাছে থাকা সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাই চক্র।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগটিয়া চালা বাজার-মনোহরদীর সড়কের বরকতকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার কামাল হোসেন কাপাসিয়া উপজেলার বরকতকান্দা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
তিনি স্থানীয় ঘাগটিয়া চালা বাজারের ঔষধ ব্যবসায়ী।
ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে আহত করে। এসময় তার কাছে থাকা সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের ঘটনায় রাসেল মিয়া (৩০), শাহিন মিয়া (২৮) এবং শাকিল মিয়াকে (২৮) আসামি করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত কামাল হোসেন বলেন, সকালে ডাচ-বাংলা ব্যাংকে সাড়ে ৫ লাখ টাকা জমা রাখা এবং ছেলের পরীক্ষার প্রবেশ পত্র ফটোকপি করার জন্য মোটরসাইকেলে মনোহরদী যাচ্ছিলেন।
ঘাগটিয়া চালা বাজার-মনোহরদীর সড়কের বরকতকান্দা এলাকায় পৌঁছালে ছিনতাইকারী রাসেল মিয়া ও শাহিন মিয়া মোটরসাইকেলের গতিরোধ করে তাকে লোহার রড দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে।
তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অন্য ছিনতাইকারী শাহিন মিয়া তার প্যান্টের পকেট থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সাথে তাদের আরো এক সহযোগী ছিল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাথায় একাধিক সেলাই দিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এসময় তার সাথে থাকা ছেলের প্রবেশপত্র রক্তে ভিজে যায়। প্রবেশপত্র পুনরুদ্ধারে তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
মনোহরদী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছে প্রবেশ পত্র নিয়ে যাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানান আহত কামাল হোসেনের ছেলে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, হামলা করে ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএটি
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত