
রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক (নুর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২১ জুলাই) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া।
তিনি বলেন, গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এর মধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭৫ থেকে ৮০ জন।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দলটির সভাপতি নুরুল হক (নুর) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেয়।
- ১মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ২পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৩সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৭রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৮চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত