প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩ ১০:১২ এএম

ফরিদপুরে গোসলের সাবান নিয়ে তর্কে জড়িয়ে প্রাণ গেলো এক বৃদ্ধ মুসল্লীর। গত বুধবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুর মারকায মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই মুসল্লীর নাম আব্দুল জলিল (৭০)। তিনি জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।

এদিকে ঘাতক বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সী (৬০) কে মুসল্লীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় বাসিন্দা শাহিন চৌধুরী জানান, মারকায মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দ্যেশে বের হন মুসল্লীরা। তাবলিগের উদ্দ্যেশে মধুখালী থেকে আব্দুল জলিল গত মঙ্গলবার বিকালে মসজিদে আসেন।গত বুধবার দুপুরে স্থানীয় বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সী মসজিদে আসেন। গোসলের সাবান নিয়ে আব্দুল জলিলের সাথে তর্কে জড়িয়ে পড়েন মান্নান মুন্সী। এক পর্যায়ে মান্নান মুন্সী মসজিদের পাশে থাকা কাঠের চলা দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান ।

ফরিদপুর কোতয়ালী থানার এস আই আব্দুল জব্বার জানান, খবর পেয়ে বিকাল ৪টার দিকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, ঘাতক মান্নান মুন্সীকে মসজিদের মুসল্লীরা আটক করে রাখে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আব্দুল জলিলের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...