
গ্যাস, সার, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে জানলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
করোনার সংকটকালীন গ্যাস, সার, বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে, নতুন করে বৃদ্ধির কারণে জনগণের ওপর কী ধরনের চাপ পড়বে জানতে চাইলে তিনি বলেন, আমার এখান থেকে প্রাইজ (দাম) বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমি এখনও জানি না। বিষয়টি যখন জানবো তখন এ বিষয়ে আমি দেখতে পারবো।
তিনি বলেন, এ বিষয়ে আমি অবশ্যই জানবো, যখন জানবো তখন ব্যবস্থা নেবাে। আমার যা করণীয় সেটা অবশ্যই করবো। আমাদের সরকার জনগণের সরকার। এ দেশের সব মানুষকে নিয়েই আমাদের চলাচল, আমি মনে করি কখনো এই চলার পথ বিঘ্নিত হবে না। আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়েই এগিয়ে যাবো।
জেলা চেম্বার সভাপতিরা অভিযোগ করেছেন মাঠপর্যায়ে তারা হয়রানির শিকার হচ্ছেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে আসুক। এফবিসিসিআইয়ের যদি কোনো অভিযোগ থাকে তাহলে ডেফিনেটলি আমাদের মন্ত্রণালয়ে এসে বলবে। এই অভিযোগগুলো আমাদের জানালে আমরা টেককেয়ার করবো। আমি মনে করি সেগুলোর সমাধান খুঁজে বের করতে পারবো।
- ১একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ২সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৩নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৪আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৫কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৬দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৭বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৮চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ৯রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১০ডেঙ্গুতে আরও ২ প্রাণহানি, হাসপাতালে ৬৯৩
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত