
করোনাকালে গ্রাহকদের সুবিধাজনক সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি ডিজিটাল সেবার সম্ভাবনা উন্মোচনে সম্প্রতি হুয়াওয়ে বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। গ্রাহকরা যেন প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে কানেক্টেড থাকতে দেশজুড়ে থাকা হুয়াওয়ের স্টোরের মাধ্যমে গ্রামীণফোনের সেবা গ্রহণ করতে পারেন, এ পার্টনারশিপের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।
এ পার্টনারশিপের ফলে গ্রাহকরা তাদের কাছে থাকা নির্বাচিত হুয়াওয়ের স্টোরের মাধ্যমে গ্রামীণফোনের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এ পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোন স্টোর ভিজিটরদের মানসম্পন্ন সেবা নিশ্চিতের পাশাপাশি অতিরিক্ত সুবিধাদান করবে।
রাজধানীর মিরপুর ২, টোকিও স্কয়ার ও ক্যান্টনমেন্ট; চট্টগ্রামের কাজীর দেউড়ি; বরিশাল সদরে ফাতেমা সেন্টার; দিনাজপুরে লুৎফুন্নেসা মার্কেট; সিলেটে উপশহর এবং ময়মনসিংহে ঘোষ রোডে হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোরে গ্রামীণফোনের গুরুত্বপূর্ণ সেবা পাওয়া যাবে।
এ সেবাগুলো হচ্ছে- সিম অ্যাক্টিভিশন ও রিপ্লেসমেন্ট, রিচার্জ, প্যাক এবং বিল পে।
গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকার জন্য উপরোক্ত পাঁচটি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এ সেবাগুলো গ্রাহকরা এখন তাদের কাছাকাছি সুবিধাজনক স্থানেই পাবেন। সেবার প্রাপ্যতাকে সহজ করা এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচন করার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যপূরণে সহায়তা করবে এ পার্টনারশিপ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো এবং স্মার্ট ডিভাইস সেবাদানে চীনভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্পূর্ণভাবে কানেক্টেড এবং বুদ্ধিভিত্তিক বিশ্ব তৈরিতে প্রতিটি ব্যক্তি, বাসা ও প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল সুবিধা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।
ভবিষ্যতে অন্যান্য পার্টনারদের সঙ্গেও এ ধরনের পার্টনারশিপ করার পরিকল্পনা রয়েছে গ্রামীণফোনের।
- ১দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ২চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৩রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৪জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৫কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৭পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৮‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৯চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ১০তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত