
‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করলো দেশের সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। পরিবেশবান্ধব গ্রিন হাই-টেক শিল্প ক্যাটাগরিতে এ পুরস্কার পেলো ওয়ালটন। পাশাপাশি, একটি আধুনিক, রিসোর্স ইফিশিয়েন্ট, অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং প্রতিযোগিতামূলক অর্থনীতিতে রূপান্তরে বিশেষ অবদান রাখায় ওয়ালটনকে এ পুরস্কার দিয়েছে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ।
উল্লেখ্য, ভবিষ্যত প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এজন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ নিয়েছেন ‘বেটার বাংলাদেশ টুমরো’ উদ্যোগ। এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ব্যাপক কাজ করছে ওয়ালটন। ‘বেটার বাংলাদেশ টুমরো’র কার্যক্রমে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলা, জলজ প্রাণ ও পরিবেশ সংরক্ষণ, স্থলজ বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখছে ওয়ালটন। এর পরিপ্রেক্ষিতে গ্রিন হাই-টেক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন পুরস্কৃত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ শুটিং ফেডারেশনে ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন-২০২১’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ। এতে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আলমগীর আলম সরকার এবং ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. রবিউল আলম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশেল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের টেকসই আর্থিক বিভাগের সহযোগিতায় ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২১’ আয়োজন করে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ। এ আয়োজনের উদ্দেশ্য—বাংলাদেশে টেকসই সবুজ পরিবেশগত ইন্ডাস্ট্রি স্থাপনে অগ্রগামীদের চিহ্নিত করে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা।
- ১একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ২সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৩নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৪আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৫কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৬দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৭বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৮চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ৯রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১০ডেঙ্গুতে আরও ২ প্রাণহানি, হাসপাতালে ৬৯৩
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৫‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৬কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৯মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড
- ১০রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ





পাঠকের মতামত