প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০ ৪:০২ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সো স্মিথ লিমিটেডকে নাম, ট্রেডিং কোড ও খাত পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্লাসকোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের নতুন নাম হবে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। ডিএসইতে কোম্পানির কোড হবে “UNILEVERCL”।  আগামীকাল ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে কোম্পানিটির এসব পরিবর্তন কার্যকর করা হবে।

কোম্পানিটির নাম পরিবর্তনের সাথে সাথে খাতও পরিবর্তন করা হচ্ছে। কোম্পানিটি ডিএসইতে ওষুধ-রসায়ন খাতের পরিবর্তে খাদ্য-আনুসঙ্গিক খাতে লেনদেন করবে। নাম, ট্রেডিং কোড ও খাত ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

শেয়ার

পাঠকের মতামত

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বোর্ড সভা ২৩ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ ...

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ফনিক্স ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে সোমবার। ...