
করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে সব আমদানি-রফতানি। দীর্ঘ দুই মাস আটদিন পর আমদানি-রফতানি কার্যক্রম শুরুর ঘোষণা দেয় ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো পণ্য আমদানি-রফতানি করতে পারেননি ব্যবসায়ী। ভারতের ব্যবসায়ীদের কোনো নির্দেশনা না পাওয়া থমকে আছে আমদানি-রফতানি কার্যক্রম।
ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, সোমবার আমদানি-রফতানি কার্যক্রম চালুর জন্য ঘোষণা দেয়া হয়। তবে ভারতের ব্যবসায়ীদের কোনো সাড়া না পাওয়ায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।
তিনি বলেন, আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা প্রস্তুত। তবে ভারতের ব্যবসায়ীদের সিদ্ধান্ত না পাওয়ায় কার্যক্রম থমকে আছে।
ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের বক্তব্য তুলে ধরে মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ভারতে এখনও লকডাউন রয়েছে। এছাড়া বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু করতে সেখানে আনুষঙ্গিক কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি। এছাড়া তারাও সেখানকার প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছে। ভারতীয় ব্যবসায়ী নেতারা বৈঠক করছেন যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত জানাবেন। তখন আমদানি-রফতানি কার্যক্রম সচল হয়ে যাবে।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা এনাম হোসেন বলেন, বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রফতানির ঘোষণা দিলেও ভারত থেকে কোনো পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি। বাংলাদেশ থেকেও কোনো গাড়ি ভারতে যায়নি। আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়নি।
তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি ৮ জুন থেকে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম শুরু করবেন। ভারতীয় ব্যবসায়ীরা চালু করলেই বন্দর সচল হয়ে যাবে। আমরা প্রস্তুত রয়েছি।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত