জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬ ৯:৪৩ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি চিত্রা হরিণ প্রকাশ্যে জবাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।  যা মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিকটবর্তী।

তবে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি হরিণকে মাটিতে চেপে ধরে রেখেছেন এক ব্যক্তি, অন্য একজন দা দিয়ে সেটির গলা কাটার চেষ্টা করছেন, পাশে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিওতে হরিণ জবাইকারীদের একজনকে বলতে শোনা যায়, ‘ভিডিও কেন ধারণ করা হচ্ছে?’

পাল্টা জবাবে ভিডিও ধারণকারী ব্যক্তি বলে, এতে কী সমস্যা?

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বন বিভাগের তথ্য অনুযায়ী, একসময় মিরসরাই উপজেলার উপকূলীয় অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ছিল সবুজ ম্যানগ্রোভ বন।

এই বন ছিল কয়েক হাজার হরিণসহ বিভিন্ন প্রজাতির সাপ, শিয়াল, বেজি, মেছো বাঘ এবং শতাধিক প্রজাতির পাখপাখালির নিরাপদ আশ্রয়স্থল।

তবে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ওই এলাকায় ধীরে ধীরে বন উজাড় হতে থাকে।

এর ফলে বন্যপ্রাণী ও পাখপাখালির আবাসস্থল মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ে এবং অনেক প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে।

বন বিভাগ আরও জানায়, শিল্পাঞ্চল স্থাপনের জন্য অধিগ্রহণকৃত এলাকা এবং এর আশপাশে বর্তমানে কিছু হরিণের অস্তিত্ব টিকে আছে।

ধারণা করা হচ্ছে, জবাই করা চিত্রা হরিণটি ওই এলাকা থেকে দলছুট হয়ে বাইরে চলে এসেছিল।

উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে প্রাথমিকভাবে তিনজনকে শনাক্ত করা হয়েছে তারা আশপাশের খামারে কাজ করেন।

তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...