
চট্টগ্রাম বন্দর সাথে যুক্তরাজ্যের লিভারপুল ও নেদারল্যান্ডের রোটারডাম বন্দরের সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে।
প্রথমবারের মতো বাংলাদেশি রপ্তানিকারকদের গার্মেন্টস পণ্যের ৩শ’ টিইইউএস (বিশ ফুট দৈর্ঘ্য) কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় জাহাজ ‘এমভি এএমও’। আগামী ২২ থেকে ২৩ দিনের মধ্যে জাহাজটি যুক্তরাজ্যের লিভারপুল বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রথমবারের মতো উত্তর ইউরোপের বন্দরের সাথে সরাসরি জাহাজ সার্ভিস চালু করে নতুন ইতিহাস সৃষ্টি করলো চট্টগ্রাম বন্দর।
শুক্রবার (২০ মে) দুপুরে চীন থেকে আসা জাহাজ ‘এমভি এএমও’ চট্টগ্রামের বিভিন্ন কারখানায় বানানো পোশাক পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটি ছেড়ে যায়।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডিকেটি অলসিস গ্লোবাল লজিস্টিকস ‘এমভি এএমও’ জাহাজটি পরিচালনা করছে। জাহাজটি প্রথমে সুয়েজ খাল দিয়ে নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে যাবে। সেখান থেকে লিভারপুল বন্দরে পৌঁছাবে।
বাংলাদেশের মোট পণ্য রপ্তানির ৪৫ শতাংশই রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে। এরমধ্যে সবচে বেশি পণ্য রপ্তানি হয় জার্মানীতে, দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড। এখন পর্যন্ত জার্মানীতে সরাসরি পণ্য পরিবহন সেবা চালু হয়নি। তবে ইংল্যান্ড রুটে পণ্য পরিবহন সেবা চালু হয়ায় অসম্ভব খুশি তৈরী পোশাক রপ্তানিকারকরা।
এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম বলছেন, ইউরোপের সব বন্দরে যে আমাদের জাহাজ থামবে সেটির দরকার পড়ে না। কারণ ইতালিতে সরাসরি সার্ভিসের এখন যে জাহাজটি যাচ্ছে সেই পণ্য রেভেনা বন্দর থেকে নেমেই সড়কপথে জার্মানীর হামবুর্গ যাচ্ছে। ফলে ইউরোপে পণ্য পরিবহনে দেশগুলো পরস্পরের জন্য উম্মুক্ত।
তিনি বলেন, এখন রটারড্যাম বন্দরে গেলেই অনেকটাই সহজ হয়ে যাবে পণ্য রপ্তানি। আমরা বিশ্বের তৈরী পােশাক শিল্পের প্রতিযোগিদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবো।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপে সরাসরি শিপিং রুট চালু হওয়ার পর আজ থেকে চট্টগ্রাম বন্দর ও যুক্তরাজ্যের মধ্যে সরাসরি কনটেইনার শিপিং সার্ভিস শুরু হলো। জাহাজটি সরাসরি উত্তর ইউরোপে যাবে। প্রথমবারের মতো বাংলাদেশি রপ্তানিকারকদের গার্মেন্টস পণ্যের ৩শ’ টিইইউএস কনটেইনার নিয়ে জাহাজটি ২২-২৩ দিনের মধ্যে যুক্তরাজ্যের লিভারপুল বন্দরে পৌঁছাবে বলে আশা করছি।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত