
চন্দ্র বিজয়ের পাঁচ দশক পর ফের পৃথিবীর একমাত্র এ উপগ্রহটিতে পড়বে মানব পদচিহ্ন। নতুন করে চন্দ্র অভিযানের প্রস্তুতি চলছে জোরেশোরেই। মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১৭ নভোযানে চেপে সর্বশেষ ১৯৭২ সালের ডিসেম্বরে চাঁদের বুকে পা রেখেছিল মানুষ। এর পর কেটে গেছে অর্ধ শতাব্দী, চাঁদ নিয়ে রোমান্স থাকলেও সশরীরে আর মানুষ যায়নি আপন উপগ্রহটিতে। তবে চাঁদ নিয়ে আরও বিস্তর গবেষণার অংশ হিসেবে নাসা ‘আর্টেমিস ৩ মিশন’ নিয়ে ২০২৫ সালের ডিসেম্বরেই যেতে চায় চাঁদে। এ মিশনে নাসার সহযোগী ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সিওম স্পেস। কিন্তু সময় তো আর বেশি নেই।
এবারের মিশনে চন্দ্রপৃষ্ঠে সপ্তাহখানেক অতিবাহিত করবেন নভোযাত্রীরা। আর্টেমিস ৩ মিশনের নভোচারীরা কী পরে চাঁদে যাবেন, তাঁদের পোশাক কেমন হবে– এসব নিয়ে চলছে বিস্তর গবেষণা। নাসা প্রাথমিকভাবে চন্দ্র অভিযানের নভোযাত্রীদের স্পেসস্যুট তথা পোশাক ডিজাইন করে ফেলেছে। আর সেই পোশাকের প্রটোটাইপ সম্প্রতি প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুটি।
নাসা প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের স্পেসস্যুট পরেছেন নভোচারী। তবে চূড়ান্ত স্পেসস্যুট হবে সাদা রঙের। কেননা প্রচণ্ড তাপ থেকে সুরক্ষায় সাদার বিকল্প যে নেই। আগের অভিযানে ব্যবহৃত পোশাকের চেয়ে নতুন এ স্যুট হবে ব্যবহারবান্ধব। এ স্যুট নভোযাত্রীর শারীরিক গঠন অনুযায়ী ডিজাইন করা হবে। পোশাকটি হবে অনেক বেশি নমনীয়, যাতে নভোযাত্রী অনায়াসে নড়াচড়া করতে পারেন। নভোচারীর হাতও ভাঁজ করতে কিংবা বসতে স্যুটটিতে রয়েছে বেশকিছু জয়েন্ট। গ্লাভসও হবে আরামদায়ক এবং অনায়াসে ব্যবহারযোগ্য। চরম ঠান্ডা কিংবা গরম থেকেও নভোচারীকে সুরক্ষিত রাখবে এ স্যুট।
চাঁদের অমসৃণ পৃষ্ঠে সহজে চলাফেরার জন্য থাকছে বিশেষ বুট। এতে থাকবে নানা ধরনের প্রযুক্তির সন্নিবেশ। এ পোশাক পরেই নভোযাত্রীরা চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি গিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবেন। পোশাকের বিশেষায়িত হেলমেটে থাকবে এইচডি ক্যামেরা, উচ্চক্ষমতার লাইট, অক্সিজেন গ্রহণে বিশেষ ব্যবস্থা। নভোচারীর কাঁধে থাকবে সাপোর্ট ব্যাকপ্যাক। স্যুটের ‘হ্যাচ’-এর সহায়তায় এর ভেতরে প্রবেশ করতে হবে। এ মিশনে চাঁদে প্রথম নারী নভোচারীর ছাড়াও অ-শ্বেতাঙ্গ নভোচারীও থাকতে পারেন।
- ১চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালাল পাচারকারী, গাঁজা ও ফেয়ারডিল উদ্ধার
- ২রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৩অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ৪সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
- ৫রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
- ৬অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- ৭সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৮শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
- ৯১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চায়িত হবে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
- ১০মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ১০আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত