জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫ ৮:৫৯ পিএম

চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বিজয় র‍্যালিটি চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়য়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

তিনি তার বক্তব্যে বলেন, “ডিসেম্বর মাস বিজয়ের মাস। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো প্রকৃত বিজয় অর্জন করতে পারিনি। ১৯৭১ সালে সাম্য, মানবিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তাদের স্বপ্ন আজও পূরণ হয়নি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার আমির অধ্যাপক মামুন আলম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিবুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা জামায়াতের কর্ম ও পরিষদ সদস্য সরোয়ার হোসেন এবং যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম ।

র‍্যালি ও সমাবেশে উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি ও সমাবেশ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...