
ভোলার চরফ্যাসনে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মো. আনছার (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ টার দিকে ছাত্রীর বাবার বাসা থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আনছার উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের পাশের বাসিন্দা আব্দুল আজিজ বেপারীর ছেলে।
ভুক্তভোগী ও তার পরিবার এবং পুলিশ জানায়, ছাত্রী চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেন। সে স্কুলে যাওয়ার পথে কথা বলার একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে আনছার। এরপর বুধবার রাত ৮ টার দিকে ছাত্রীর বাবার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনছারকে রাতে আটক করে সকাল ৯ টার দিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মাদ্রাসার মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অভিযুক্ত আনছারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনছার পূর্বেও ২০২১ সালে পার্শ্ববর্তী গ্রামের আলাউদ্দিনের মেয়ে আকলিমা বেগম নামে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করেছিলেন। পরে আনছারের সাথে কিশোরীর বিয়ে না হওয়ায় ওই কিশোরী বিষপান করে আত্মহত্যা করেন। কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হলেও প্রভাবশালী মহলের কারণে পরিবার ন্যায় বিচার পাননি।
দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে। আসামি আনছারকে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিম শিক্ষার্থীকে ডিএনএ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হবে।
এনজে
- ১গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ২টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৩এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ৪শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ৫মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ৮সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ১০একদিনে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু
- ১পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ২সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৩এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৬মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ১০একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন





পাঠকের মতামত