
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর যেকোনো যানবাহন আট বছরের আগে পরিবর্তন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১৫ সালের এক নির্দেশনা অনুযায়ী, পাঁচ বছর পরপর গাড়ি পরিবর্তনের সুযোগ ছিল।
একই সঙ্গে, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাস করার সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ২০২২-২৩ অর্থবছরে আর্থিক প্রতিষ্ঠাগুলোর দাপ্তরিক ব্যয়ে যেকোনো ধরনের যানবাহন ক্রয় (নতুন ও প্রতিস্থাপন) বন্ধ থাকবে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থে পরিচালনা ব্যয় কমাতে এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কোম্পানির ব্যয়ে একাধিক গাড়ি দেওয়া যাবে না। এ ছাড়া যেসব কর্মকর্তা গাড়ি ঋণ এবং এর রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ নেন, তাঁরা প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানের সব যানবাহন ন্যূনতম পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য ছিল। কিন্তু গাড়ির আয়ুষ্কাল আট বছর–সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সংগতি রেখে আর্থিক প্রতিষ্ঠানের সব যানবাহন ন্যূনতম আট বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।
আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে প্রতিষ্ঠানের ব্যয়ে একাধিক গাড়ি ব্যবহারের সুবিধা দেওয়া যাবে না। তবে নির্দিষ্ট সীমার মধ্যে তাঁরা জ্বালানি খরচ পাবেন। এ–বিষয়ক খরচের প্রমাণপত্র ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
বিপি/ এমএইচ
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৮স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স





পাঠকের মতামত