প্রকাশিত: মে ২৬, ২০২০ ৭:১৬ এএম

চাঁদপুরের বিএনপি দলীয় সাবেক সাংসদ, প্রবীণ রাজনীতিক ও শিক্ষক এমএ মতিন আর নেই। আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

চাঁদপুর-৫ আসন, হাজীগঞ্জ-শাহরাস্তি থেকে ৪টি সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন এমএ মতিন। প্রবীণ এই রাজনীতিক জীবনের শুরুতে একজন গুণী শিক্ষক ছিলেন।

বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার আগেও এমএ মতিন স্থানীয় পরিষদ নির্বাচনে একজন জনপ্রিয় প্রতিনিধি ছিলেন।

হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক জানান, মঙ্গলবার সকাল ৯ টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এমএ মতিন। তবে অন্যকোনো রোগের উপসর্গে নয়, বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন প্রবীণ এই রাজনীতিক।

আবু বক্কর সিদ্দিক আরো জানান, আজই জাতীয় সংসদ ভবনে, বিএনপির প্রধান কার্যালয় এবং সবশেষে চাঁদপুরের হাজীগঞ্জে এমএ মতিনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে হাজীগঞ্জের টোরাগড় এলাকার পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

মৃত্যুকালে এমএ মতিন এক ছেলে, চার মেয়ে এবং অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। এদিকে, এমএ মতিনের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে দলমত নির্বিশেষে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থানীয়ভাবে লোকসমাগম ঘটিয়ে আনুষ্ঠানিক জানাজা না করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মরহুমের পরিবার বিএনপির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় ইয়ার্ডটিতে নিরাপত্তা ...

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ৪৯ পরিদর্শককে

একযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ...

নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের ...