
চামড়াজাত পণ্য রপ্তানীতে আবেদীন গ্রুপ আবারও সাফল্য দেখিয়েছে। ধারাবাহিকভাবে চতুর্থবারের মত রপ্তানি ট্রফি পেল আবেদীন গ্রুপের প্রতিষ্ঠান এবিসি ফুটওয়্যার লিমিটেড। এছাড়া গ্রুপের অন্য প্রতিষ্ঠান বিবিজে লেদার গুডস লিমিটেড তৃতীরবারের মত রপ্তানি ট্রফি পেল। ২২ নভেম্বর বিকেল তিনটায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মনশি রপ্তানি ট্রফি তুলে দেন।
জাতীয় রপ্তানি ট্রফি (২০১৮-১৯) বিতরণ অনুষ্ঠান বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মজুমদার এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মারুফ আবেদীন মজুমদার দায়িত্ব পালন করছেন। আবেদীন গ্রুপের এই অনন্য অর্জনে শুভাকঙ্খীদের প্রশসংসায় ভাসছেন তারা। জবাবে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন রিফাত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ অন্যরা। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।
বাংলাদেশে চামড়াজাত পন্যের শতভাগ রপ্তানীমূখী প্রতিষ্ঠানসমূহের মধ্যে উল্লেখযোগ্য এবিসি ফুটওয়্যার লিমিটেড এবং জাপান-বাংলাদেশ যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিবিজে লেদার গুডস লিমিটেড।
আন্তর্জাতিক চামড়াজাত পণ্যবাজারে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চামড়াজাত পণ্য রপ্তানী ও দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানী উন্নয়ন ব্যুরো কর্তৃক এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড বিগত ২০১২-২০১৩, ২০১৪-২০১৫, ২০১৭-২০১৮ অর্থবছরে প্রাপ্ত রপ্তানী ট্রফির ধারাবাহিকতায় ২০১৮-২০১৯ অর্থবছরেও রপ্তানী ট্রফি অর্জন করেছে। একই সাথে বিবিজে লেদার গুডস লিমিটেড ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ অর্থবছরের প্রাপ্ত রপ্তানী ট্রফির ধারাবাহিকতায় ২০১৮-২০১৯ অর্থবছরেও রপ্তানী ট্রফি অর্জন করেছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান জয়নাল আবেদীন মজুমদার প্রায় চার দশকের অধিক সময় চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তার এই কর্ম অবদানের মধ্যে এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও বিবিজে লেদার গুডস লিমিটেড ছাড়াও রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন পরিবেশ-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে এলডবিøউজি সনদ অর্জনকারী ও বিশ্বমানের চামড়া উৎপাদন ও রপ্তানীকারী প্রতিষ্ঠান এবিসি লেদার। এছাড়াও আবেদীন কর্পোরেশন তার প্রতিষ্ঠিত প্রথম প্রতিষ্ঠান আজও সুনামের সাথে ব্যবসা করে চলেছে।
জয়নাল আবেদীন মজুমদারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন নয় বরং দেশীয় জনগণকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থাানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে ক্রমাগত ভূমিকা রেখে চলেছেন। তাঁর নির্দেশনায় এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড দেশের উন্নয়নে অব্যাহতভাবে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীননে রপ্তানী উন্নয়ন ব্যুরো কর্তৃক পাঁচবার সিআইপি (রপ্তানী) মনোনীত হয়েছেন।
প্রতিষ্ঠান দুইটির কর্ণধার জয়নাল আবেদীন মজুমদার দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটি অন হাইড এন্ড স্কিন, লেদার এন্ড লেদার গুডস এন্ড আর্টিফিসিয়াল লেদার কমিটির ২০২১-২০২৩ সালের জন্য প্রথম কো-চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন -এর ২০২২-২০২৩ সালের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এভাবে তিনি দেশের চামড়া শিল্পের বিকাশ ও প্রসারের জন্য বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

চামড়াখাত ও রপ্তানী বাণিজ্যে ভূমিকা ছাড়াও দেশের শিক্ষা ব্যবস্থাতেও রয়েছে তার বিশেষ অবদান। তিনি প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রমের দ্বারা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য নানধরনের প্রণোদনা প্রদান করে থাকেন। চাঁদপুরে তাঁর নিজ গ্রাম সিহির চোঁ-তে গড়ে তোলেন প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক ২০১৯ এবং ২০২২ সালে তিনি জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন।
জয়নাল আবেদীন মজুমদারের দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী নির্দেশনায় উত্তরোত্তর তাঁর প্রতিষ্ঠানসমূহ আন্তর্জাতিক পরিমন্ডলে দাপটের সাথে এগিয়ে চলেছে। চামড়াজাত পণ্যের বিশ^বাজারে আজ এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও বিবিজে লেদার গুডস লিমিটেড এক দৃঢ় প্রত্যয়ের নাম। জয়নাল আবেদীন মজুমদার পুরানবাজার মিজানুর রহমান চৌধুরীর (সাবেক প্রধানমন্ত্রী) বাড়ির প্রয়াত জিয়াউদ্দিন (জীবন) চৌধুরীর বড় জামাতা।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৭মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪





পাঠকের মতামত