
দেশের নতুন অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকলেও সময়ের আবর্তনে তা আস্তে আস্তে কমতে শুরু করেছে। ফলে ডলার সংকটে আমদানি ব্যয় মিটাতে রিজার্ভ থেকে খরচ করতে হয়েছে সরকারকে। আবার রিজার্ভ থেকে খরচ করায় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সুখবর- দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ (এফডিআই) বেড়েছে। যা দেশের রিজার্ভ সংকটের মাঝে ইতিবাচক প্রবৃদ্ধি আনবে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১৫৪ কোটি ৫০ লাখ ডলারের এফডিআই পেয়েছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছরে জুলাই-অক্টোবর ১১২ কোটি ৯০ লাখ ডলারের এফডিআই পেয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ৩৬ দশমিক ৮৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিভিন্ন খাতে মোট যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসে, তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ দেশে নিয়ে যাওয়ার পর অবশিষ্ট অঙ্ককে নিট এফডিআই বলা হয়। আলোচিত সময়ে নিট বিদেশি বিনিয়োগও আগের বছরের চেয়ে ৪১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৬০ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে নিট বিদেশি বিনিয়োগ ছিল ৪২ কোটি ৯০ লাখ ডলার।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের দেশের এফডিআইর আকার অনেক ছোট। এটি আরও দুই তিন গুণ বৃদ্ধি পেলেও তেমন বড় হবে না। অনেকে লাভের অর্থ দেশে না নিয়ে ফের বিনিয়োগ করেছে। তাই বলা যায়, বর্তমানে দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ তেমন বড় কোনো ভূমিকা রাখতে পারবে না। তবে বড় উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে কিছুটা সুফল পাওয়া যাবে।
করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিনিয়োগ আসার কিছুটা আবহ তৈরি হয়েছিলো। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি আরও এক দফা বেড়েছে। একইসঙ্গে যুদ্ধের কারণে বেড়েছে ডলারের বিনিময় হার। এর ফলে দেশে ডলার সংকটের মধ্যে অর্থনীতিতে ব্যাপক চাপ বাড়ছে। এসব সংকটের মধ্যে কিছুটা আশা দেখাচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ৪৭০ কোটি ৮০ লাখ (৪.৭১ বিলিয়ন) ডলারের এফডিআই এসেছিল দেশে, যা ছিল আগের বছরের (২০২০-২১) চেয়ে ৩৯ শতাংশ বেশি। নিট এফডিআই বেড়েছিল আরও বেশি, ৬১ শতাংশ। গত অর্থবছরে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার।
এর আগে ২০১৯-২০ অর্থবছরে ৩২৩ কোটি ৩০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। নিট বিনিয়োগের অঙ্ক ছিল ১২৭ কোটি ১০ লাখ ডলার। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৫০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল দেশে। এর মধ্যে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২৬৩ কোটি ডলার।
- ১বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ২দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৩শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু
- ৪লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৫কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু
- ৬সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৭কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : আইসিটি মন্ত্রী
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই
- ৯বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- ১০মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৬রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৭বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৯জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ১০পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ





পাঠকের মতামত