
সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য চীন ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এক্ষেত্রে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখছে দুই দেশই। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা জানিয়েছেন।
এক ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আলোচনা চলছে। এটি দুই দেশের মধ্যে একটি গোপনীয় বিষয়।
আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সমস্যার আলোচনা এবং তার ফলাফল নিয়ে খুব বেশি বলতে পারব না। অবশ্যই আগে থেকে আলোচনার পরিণতি সম্পর্কে কিছু অনুমান করতে চাই না।
সম্মেলনে তিব্বত প্রসঙ্গ উঠে আসলে জয়শঙ্কর বলেন, আমি মনে করি, লাদাখ পরিস্থিতির সঙ্গে সম্পর্ক নেই এমন বিষয়গুলো বিবেচনা করা উচিত নয়।
তিনি বলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে ১৯৯৩ সাল থেকে বেশ কয়েকটি চুক্তির পর ভারত-চীন সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। গত ৩০ বছর ধরে আমরা সীমান্তে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছি।
তবে চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে ভারতীয় মন্ত্রী বলেন, সীমান্তে শান্তি রক্ষায় যেসব চুক্তি হয়েছে, সেগুলো না মেনে চললে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা না হলে সেটাই হবে দুই দেশের মধ্যে সমস্যার প্রথম কারণ৷
এদিকে, লাদাখকে ভারত অবৈধভাবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে, সম্প্রতি চীনের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়া দিল্লি। তারা বলেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই চীনের।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক সংবাদ সম্মেলনে বলেন, চীন জানিয়েছে, তারা লাদাখ ও অরুণাচল প্রদেশকে ভারতের অঙ্গ হিসেবে মনে করে না। এ নিয়ে আমাদের অবস্থান বরাবরই পরিষ্কার। জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবে। আমরা আশা করি, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীন কোনও মন্তব্য করবে না। সূত্র: নিউজ ১৮
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত