
বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় লীড ব্যাংক হিসেবে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’-এর আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
শনিবার (১১ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কনফারেন্স আয়োজন করা হয়।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক মো: মাহাবুব-উল আলম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস. এম. রাশেদুল করিম উপস্থিত ছিলেন।
ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আবু ছায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছাত্র-ছাত্রীদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঞ্চয় যে ভবিষ্যতে মানুষের জীবনে অত্যাবশ্যকীয় তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তাছাড়া শিক্ষার্থীদেরকে স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং সেক্টরে ছাত্র-ছাত্রীদের যে উল্লেখযোগ্য পরিমাণ আমানত রয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।
স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য এক র্যালীর আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত উক্ত স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এ কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার বিতরণ সব মিলে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
বিএইচ
- ১ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ডেল্টা লাইফের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ৫রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৭ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র
- ৮সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে থমকে গেল ফটিকছড়ির উত্তরাঞ্চল
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত