চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক ...

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার পাড়ায় পুলিশের এক ঝটিকা অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম রুপার গহনাসহ সাথী পরিবহনের সুপারভাইজার মুলতান (৫৫) কে আটক করেছে দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির যৌথ বাহিনী। মুলতান স্থানীয় বজলুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ রুপার গহনা জব্দ করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ , তিনি আরো জানান মুলতানকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেআরটি

পাঠকের মতামত