
কোরবানি ঈদের পর থেকে কমবেশি সবাই তো গরুর মাংসের বাহারি পদ খাচ্ছেন! তবে স্মোকি কাবাবের স্বাদ নিযেছেন কি? যদি না নেন তাহলে ঘরেই খুব সহজে তাও আবার চুলায় তৈরি করতে পারবেন বিশেষ এই পদ। জেনে নিন রেসিপি-
১. গরুর বা খাসির মাংসের কিমা ৫০০ গ্রাম
২. পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
৩. হলুদ, সবুজ ও লাল তিন ভাগের এক ভাগ।
৪. রসুন কুচি ৪ কোয়া
৫. আদা কুচি আধা ইঞ্চি
৬. কাঁচা মরিচ কুচি ৭টি
৭. ধনে পাতা ২ টেবিল চামচ
৮. ভাজা শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৯. গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
১০. লবণ আধা টেবিল চামচ
১১. কয়লা ৪ টুকরা ও
১২. ঘি ১ টেবিল চামচ।
পদ্ধতি
মাংসে একে একে সব উপকরণ মেখে নিয়ে কাবাবের আকারে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো উপকরণে যেন পানি না থাকে।
বিশেষ করে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি খুব ভালোভাবে হাত দিয়ে চিপে রস বের করে নিতে হবে। পেঁয়াজে রস থাকলে কাবাব ভাজার সময় ফেটে অথবা ভেঙে যাবে।
এবার চুলায় একটি ফ্রাই প্যানে সামান্য সয়াবিন ও শরিষার তেল দিয়ে কাবাব ভাজতে হবে। এ সময় চুলার আঁচ হবে মাঝারি। তারপর চুলায় ৩-৪টি কাঠের কয়লা গরম করে একটি বাটিতে নিতে হবে। এবার জ্বলন্ত কয়লার ওপর এক টেবিল চামচ ঘি ঢেলে দিন।
ধোঁয়া বের হলে বাটিটি ভেজে রাখা কাবাবের মাঝখানে দিয়ে ঢেকে রাখুন ১৫ মিনিটের জন্য। এমনভাবে ঢাকনা দিতে হবে যেন ভেতরের ঘ্রাণ বাইরে বেরিয়ে না যায়। এতে কাবাবে একটা স্মোকি গন্ধ আসবে। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু স্মোকি কাবাব।
বিপি/এএস
- ১হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ২মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৩বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৬শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৭সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৮প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৯বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ১০ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৪প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত