
রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের মধ্য দিয়ে বার্সেলোনায় রোনাল্ড কোম্যান অধ্যায় শেষই হয়ে গেলো। এই ডাচ কোচকে ছাঁটাই করল বার্সেলোনা। বুধবার রাতে ভায়েকানোর মাঠে ১-০ গোলের হারের পর বার্সেলোনা জানিয়ে দেয়, প্রধান কোচের পদে আর থাকছেন না কোম্যান।
কাতালান ক্লাবটির আস্থার সমাপ্তি। দলের বাজে পারফরম্যান্সের পরও কোম্যানকে দায়িত্ব চালিয়ে যেতে দিচ্ছিল বার্সেলোনা বোর্ড। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে হার এবং পরের ম্যাচেই ভায়েকানোর মাঠে গিয়ে ধাক্কা খাওয়ায় আর আস্থা রাখতে পারেনি। এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানিয়েছে, কোম্যানকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কাতালান ক্লাব থেকে জানানো হয়েছে, ‘রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়ে দিয়েছেন তাকে (কোম্যান)। বৃহস্পতিবার দলকে বিদায় বলবেন কোম্যান।’
কোম্যানের বিদায়ে ক্লাব কিংবদন্তি জাভির দায়িত্ব নেওয়ার গুঞ্জনের পালে আরও হাওয়া লাগতে শুরু করেছে। সাবেক মিডফিল্ডারের সঙ্গে নাকি সপ্তাহখানেক আগে থেকেই যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের দায়িত্ব নেওয়ার দৌড়ে জাভিই এগিয়ে আছেন।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি





পাঠকের মতামত