
দেশের পুঁজিবাজারে অসুস্থ আচরণের আরও এক নজির তৈরি হয়েছে দেশবন্ধু পলিমারের শেয়ার লেনদেনে। প্রকৌশল খাতের কোম্পানিটির নামমাত্র লভ্যাংশ ঘোষণার পর শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। শুধু শেয়ারের দর বৃদ্ধি নয়, লেনদেনের পরিমাণও বেড়েছে অনেক। আর পুরো বিষয়টিকেই অস্বাভাবিক মনে করছেন বাজার বিশ্লেষকরা।
গত সোমবার (২ অক্টোবর) দেশবন্ধু পলিমার সর্বশেষ হিসাববছরের (২০২২-২৩) জন্য লভ্যাংশ ঘোষণা করে। আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার কথা জানায় কোম্পানিটি।
লভ্যাংশ ঘোষণার পরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম অস্বাভাবিক উল্লম্ফন ঘটে। এদিন শেয়ারটির দাম ২২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ২৭ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। একদিনে শেয়ারটির দাম বাড়ে ৪ টাকা ২০ পয়সা বা ১৮ দশমিক ৩৪ শতাংশ।
দুই দিনে ডিএসইতে দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা প্রায় ২৭ শতাংশ। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৫৯ পয়সা। সর্বশেষ দর অনুসারে শেয়ারটির মূল্য আয়-অনুপাত দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৩২।
অন্যদিকে ঘোষিত লভ্যাংশের বিপরীতে লভ্যাংশ প্রাপ্তির হার (Dividend yield) দাঁড়িয়েছে ২ দশমিক ০২ শতাংশ।
গত ৬ বছরের মধ্যে এবার দেশবন্ধু পলিমারের ঘোষিত লভ্যাংশের হার সবচেয়ে কম। আগের ৫ বছর কোম্পানিটি ৫ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে। এ হিসেবে আগের বছরের তুলনায় কমে হয়েছে অর্ধেক।
তবে আগের বছরগুলোর তুলনায় সর্বশেষ বছরে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় কিছুটা বেড়েছে। ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৪৭ পয়সা, তার আগের বছর যা ২০ পয়সা ছিল। তার আগের বছর (২০১৯-২০) ইপিএস ছিল ১০ পয়সা, যা আগের বছর ৪৭ পয়সা ছিল।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত