বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সপক্ষে জনগণকে নিরুৎসাহিত করতে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর (রবিবার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে বুধবার দুপুরে সরকার পতনের এক দফা দাবি আদায়ে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি।
রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশবাসীর প্রতি সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন রিজভী।
এনজে

পাঠকের মতামত