
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার (৬ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের কাছ থেকে তিনি এই দায়িত্বভার বুঝে নেন।
এর আগে জেলা পরিষদ চত্বরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী এক মঞ্চে সমবেত হয়ে দলীয় ঐক্যের ডাক দিয়েছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমতউল্যাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাস্টার আবদুল ওয়াহেদ, আবুল হাসান হাদী, তারিকুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাতক্ষীরা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা পরিষদ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় গভীর শ্রদ্ধার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের স্মরণ করে বক্তারা বলেন, সময় এসেছে ঐক্যের। সকল ভেদাভেদ, দলাদলি ভুলে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে হবে।
এসময় বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবকে এই পদে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
স্থানীয় সরকার নির্বাচনে জয়ের প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, অনৈক্যের কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিএনপির পরাজয় হয়েছে। তবে আজ অনৈক্যের সেই দেয়াল ভেঙে বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আগামী দিনের যেকোনো নির্বাচনে বিজয়ী হতে এই ঐক্যকে আরো সুসংগঠিত করতে হবে।
দায়িত্ব গ্রহণের পর হাবিবুল ইসলাম হাবিব বলেন, এখন থেকে জেলা পরিষদের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করতে বদ্ধপরিকর।
সাতক্ষীরাবাসীর মনে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে উল্লেখ করে নতুন প্রশাসক জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সাতক্ষীরাকে বাংলাদেশের একটি আদর্শ, দুর্যোগ-সহনশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।
টিআর
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত