প্রকাশিত: মে ১২, ২০২২ ৫:১৬ পিএম

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত শিশু আঞ্জুয়ারা বেগম মারা গেছে। বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত আঞ্জুয়ারা রংপুরের কাউনিয় উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

সোমবার বিশ্বনাথ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের এই ঘটনায় নয় জন আহত হয়। এর মধ্যে আঞ্জুয়ারাসহ দুই জনকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এঘটনায় মামলা হলে কাউনিয়া থানা পুলিশ চারজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, বিশ্বনাথ গ্রামের আব্দুল হামিজের বসতভিটার অংশ প্রতিবেশী আব্দুল হাকিম নিজের দাবি করে এক মাস আগে সীমানা নির্ধারণ করেন। সেই সঙ্গে জমিতে থাকা গাছ কেটে ফেলেন। হামিজ ও তার স্বজনেরা সোমবার বিকেলে পুনরায় সীমানা নির্ধারণ করতে যান। এতে হাকিম বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষ বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে হামিজসহ তার পক্ষের ছয়জন
এবং হাকিমের পক্ষের তিনজন আহত হন। পরে হামিজসহ তার পক্ষের ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আঞ্জুয়ারা ও হামিজের স্ত্রী আমেনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আব্দুল হামিজ তার ছেলে আমজাদ হোসেন, সিনবাদ ও আফজাল হোসেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় হামিজের চাচাতো ভাই আব্দুল সোলেমান বাদী হয়ে সোমবার রাতে কাউনিয়া থানায় মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সোমবার রাতে আব্দুল সোলেমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পরই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- বিশ্বনাথ গ্রামের ইরা মিয়া, খলিল মিয়া, মজনু মিয়া ও মোস্তফা।মঙ্গলবার ওই চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত শিশু আঞ্জুয়ারা বেগম ববৃস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শেয়ার

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের সহযোগিতা ...

বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার ...

গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন ...

প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রস‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিকস ...

ভারতের হাইকমিশনারকে হুমায়ুন কবির শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে

ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ...