
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এই নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন।
চলতি মাসের ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত পরিচালিত একটি জরিপে দেখা গেছে, জো বাইডেন পেয়েছেন শতকরা ৫২ শতাংশ ভোটারের সমর্থন। সেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪০ ভাগ সমর্থন।
এর বাইরে শতকরা ৩ ভাগ ভোটার জানিয়েছেন, তারা অন্য কোনো প্রার্থীকে ভোট দেবেন। শতকরা ৫ ভাগ ভোটার জানিয়েছেন, তারা এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন। নির্বাচনে তারা কাকে ভোট দেবেন তা এখনও ঠিক করেননি। বুধবার ওই জরিপের ফলাফল প্রকাশ হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যখন দুই মাসেরও কম সময় হাতে রয়েছে তখন এই জরিপ ফলাফল প্রকাশিত হলো।
জরিপের ফলাফলে যে ৫ ভাগ ভোটার ভোট দেয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তারা সবাই যদি ট্রাম্পকে সমর্থন দেন তাহলেও বাইডেনের সঙ্গে জনপ্রিয়তায় কুলিয়ে উঠতে পারবেন না বর্তমান প্রেসিডেন্ট।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৪সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৭নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৮জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৯মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ১০কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত