
চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা বাড়াতে এনসিসি ব্যাংক ও গণ উন্নয়ন কেন্দ্র (জিইকে)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের টেকসই ও উন্নত জীবনমান নিশ্চিত করতে এই চুক্তি স্বাক্ষর করে এনসিসি ব্যাংক।
চুক্তির আওতায় ব্যাংকটি “দ্য অ্যাডাপটিভ ইকো চর প্রজেক্ট: এ ব্লুপ্রিন্ট ফর থ্রাইভিং ডাইনামিক ল্যান্ডস্কেপস” শীর্ষক প্রকল্পে অর্থায়ন করবে, যা ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে দুই বছর মেয়াদে বাস্তবায়িত হবে। এ প্রকল্পের কৌশলগত সহযোগী হিসেবে থাকবে কাল্টিভেরা লিমিটেড এবং গবেষণা ও মূল্যায়ন সহযোগী হিসেবে কাজ করবে “ডাহুক”।
সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম. আবদুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেন্স ব্যাংকিং নিগার মমতাজ, এসভিপি ও হেড অব সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস এবং এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, কাল্টিভেরা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং ডাহুকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাগফি রেজা সিদ্দিক।
প্রকল্পটির মূল লক্ষ্য পিবাসীকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এবং তাদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা। মূল কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: সৌরশক্তিচালিত ডিজিটাল রেজিলিয়েন্স সেন্টার স্থাপন (যা দুর্যোগের আগাম সতর্কীকরণ, ডিজিটাল সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে); টেলিমেডিসিনের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান; নিরাপদ পানি ও সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন; জলবায়ু-সহনশীল কৃষি, বাড়ির আঙিনায় সবজি চাষ ও গবাদিপশু লালন-পালনের মাধ্যমে আয় বৃদ্ধি; নারী উদ্যোক্তা তৈরি; এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি।
এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার পরিবার নিরাপদ পানি, জ্বালানি ও স্বাস্থ্যসেবা পাবে এবং ৩০০-এর বেশি পরিবার আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও বাড়বে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শুধু আর্থিক উন্নয়ন নয়, বরং দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে—শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মতো মৌলিক চাহিদা পূরণে—বিনিয়োগ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার পিভাঞ্চলের মানুষের টেকসই উন্নয়নে অর্থায়ন করা হলো। পিভাঞ্চলের মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বসবাস করে; প্রতি বছর জলবায়ুর বিরূপ প্রভাবের মধ্যে তাদের জীবন কাটে। সেখানে ইন্টারনেট সংযোগ, সংরক্ষণ সুবিধাসহ আধুনিক কৃষি কাজের সুযোগ সৃষ্টি করা, স্বাস্থ্যসেবা ও জলবায়ু সংক্রান্ত তথ্যসেবা বিলাসিতা নয়, বরং মৌলিক চাহিদা। এই প্রকল্প ওই সেবাগুলোকে একটি বাস্তবসম্মত মডেলে একীভূত করবে, যা পরিবারগুলোকে জীবন ও জীবিকা সুরক্ষিত করতে, সঠিক পরামর্শ পেতে এবং টেকসই আর্থিক উন্নয়নে সহায়তা করবে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পিভাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম. আবদুস সালাম বলেন, এনসিসি ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের পিভাঞ্চলে জলবায়ু সহনশীলতা উন্নয়ন ও টেকসই আর্থিক অগ্রগতির একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় প্রকল্পটির সম্প্রসারণের পথ তৈরি করবে। এই সমন্বিত চর রেজিলিয়েন্স মডেল প্রকল্পটি উক্ত এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশগত স্থায়িত্ব ও দুর্যোগ সহনশীলতায় বাস্তবমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএইচ
- ১স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ২দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৬২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৭কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৮ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৯আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত