
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত এক হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত জাপানিজ ইকোনমিক জোন ইতোমধ্যে বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনের আগে এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ৪০ কোম্পানি।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সঙ্গে যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে বেজা।
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১৫০ কোটি ডলার বিনিয়োগ হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। সেখানে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে।
শেখ ইউসুফ হারুন বলেন, অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগে এরই মধ্যে বিখ্যাত প্রতিষ্ঠান সিঙ্গার ও জার্মানির কোম্পানি রুডলফের সঙ্গে চুক্তি সই হয়েছে। আরও ৪০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। যার মধ্যে ৩০টি কোম্পানি জাপানের। বাকি দশটি অন্য দেশের। উদ্বোধনীর দিন আগামী ৬ ডিসেম্বর জাপানের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে সরকার ও জাপানের শেয়ার কত জানতে চাইলে শেখ ইউসুফ হারুন বলেন, বেজার শেয়ার থাকছে ২৪ শতাংশ, জাইকার ১৫ শতাংশ এবং সুমিতমো করপোরেশনের ৬১ শতাংশ।
তিনি বলেন, উদ্বোধনের পর কোম্পানিগুলো কারখানা নির্মাণকাজ শুরু করতে পারবে। আগামী এক বছরের মধ্যে সেখানে কারখানা থেকে উৎপাদন শুরু হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাউয়াচি, প্রকল্প পরিচালক সালেহ আহমেদ, বেজার নির্বাহী সদস্য ইরফান শরীফ, আবদুল আজীম চৌধুরী, ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানসহ অন্যরা।
- ১লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ২লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৩জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৭বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৮বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৯রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ১০চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৩গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৬মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৭ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত