
শিক্ষক নিবন্ধনে জাল সনদধারীদের নিয়োগ বাতিলসহ ৯ দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যহীন ১৮তম নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীরা। ১৮ ও ১৯ তম নিবন্ধন পরীক্ষার্থীদের ব্যানারে বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা। এসময় তাদের হাতে ‘১৮ তম নিবন্ধনের ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে’, ‘মেধা ছাড়া শিক্ষক, অযোগ্য অযোগ্য’, ‘১৮তম দের বাদ রেখে, গণবিজ্ঞপ্তি চলবে না’, ‘স্বাধীন এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘অবৈধ বিজ্ঞপ্তি যেখানে, লড়াই হবে সেখানে’, ‘আদু ভাইদের বিশেষ গণবিজ্ঞপ্তি, মানি না মানবো না’, ‘সেপ্টেম্বরে রেজাল্ট দিন, নভেম্বরে নিয়োগ দিন’, ‘জাল সনদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষক নিয়োগে রাজনীতি, অন্যায় অবিচার’—সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বিক্ষোভকারীরা ১৮তম নিবন্ধন এর চূড়ান্ত ফলাফল প্রকাশ না করে আর কোন গণবিজ্ঞপ্তি না দেয়ার আহ্বান জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে। এসময় তারা মোট নয়টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—এক. ১৮তম রেজাল্ট এর আগে কোন বিশেষ গণবিজ্ঞপ্তি নয়। দুই. ১৮ তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে এবং অক্টোবরে ভাইভা সম্পন্ন করে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে হবে। তিন. শিক্ষক সংকট দূরীকরণে ১৮তম দের অগ্রাধিকার দিতে হবে। চার. এনটিআরসিএ—এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাঁচ. ৬০ (ষাট) হাজার জাল সনদধারীদের নিয়োগ বাতিল করতে হবে। ছয়. ডিসেম্বরের মধ্যে ১৮তমদের নিয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। সাত. অটো এমপিও চালু করতে হবে। আট. ১ থেকে ১২ তমদের আদালতের রায় বহাল রাখতে হবে। নবম দাবিটি হলো বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে এবং ৩৫ বছর প্লাসদের সুযোগ না দেয়া।
এম পি
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত