লভ্যাংশ দিতে ব্যর্থ
জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যানসহ ৮ জনকে জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসি’র ঘোষিত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হওয়া এবং সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৮ জনকে মোট ৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৯ মে) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৪তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসি ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু কোম্পানিটি উক্ত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হয়। বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান না করে সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে জেনেক্স ইনফোসিস পিএলসি’র সংশ্লিষ্টদের (তৎকালীন পরিচালনা পর্ষদ সদস্য) অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দণ্ডিত ব্যক্তিরা হলেন— চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম ১ লাখ টাকা, অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর শাহজালাল উদ্দিন ১ লাখ টাকা, পরিচালক চৌধুরী ফজলে ইমাম ১ লাখ টাকা, পরিচালক প্রিন্স মজুমদার ১ লাখ টাকা, পরিচালক ওরাকল সার্ভিসেস পিএলসি ১ লাখ টাকা, পরিচালক নিলুফার ইমাম ১ লাখ টাকা, তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ১ লাখ টাকা এবং তৎকালীন কোম্পানি সেক্রেটারি ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন।
এএ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত