প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১০:১১ এএম , আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:০৩ পিএম

ঝিনাইদহের একটি মেহগনি বাগানে দিনভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় তারা একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় তাদের অভিযান শেষ হয়। অভিযান শেষে গ্রেনেডটি ধ্বংস করে যৌথবাহিনী।

এর আগে সকাল ৭টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়।

সূত্র জানায়, অভিযানে আরজেএস ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনী গ্রেনেড উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...