প্রকাশিত: মে ২৮, ২০২১ ১২:৫৭ পিএম

তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ করার সুযোগ। সেই লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। চলতি সিরিজে এই প্রথম টস হারলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

এক ম্যাচ হাতে রেখেই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তার পরও ক্রিকেটারদের চোখে মুখে আক্ষেপ, হতাশা! দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশ সেরা ক্রিকেট এখনও খেলতে পারেনি।

শুক্রবার শেষ ম্যাচটি সেই আক্ষেপ পূরণের মঞ্চ। এই ম্যাচ নিয়ে তামিম-মাহমুদউল্লাহরও লক্ষ্য নিজেদের সেরা ক্রিকেটটা খেলা। তার সঙ্গে শেষ ম্যাচটি জিতলে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার তো বটেই, সব মিলে ১৫তম হোয়াইটওয়াশ উদযাপন করার সুযোগ পাবে লাল-সবুজ জার্সিধারীরা।

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...